ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৪:৪৭:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

চট্টগ্রামে অয়েল মিলের আগুন নিয়ন্ত্রণে 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ১২ এপ্রিল ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এক ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের মইজ্জ্যারটেক এলাকায় এস আলম এডিবল অয়েল মিলে লাগা আগুন ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে চারটি ইউনিট পরে তা বেড়ে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

শুক্রবার (১২ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল ৮টা ২৫ মিনিটের দিকে মইজ্জারটেকে অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই। কাজ শুরুর পরে সকাল ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি এই কর্মকর্তা।

গত ৪ মার্চ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গুদামে আগুন লাগে। শেষমেশ ৭ মার্চ বেলা ১১টায় কারখানার আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। আগুনের ঘটনার পর কারখানায় চিনি উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে উৎপাদন শুরু হয়।